ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ১০ লাখ মার্কিন ডলার দেবে জাপান

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনায় প্রায় ৮ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার (১০ লাখ মার্কিন ডলার) সহায়তা দেবে জাপান।


বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।


জাপান দূতাবাস জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা জাপান সরকার বাংলাদেশ সরকারের মাধ্যমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে। এ অর্থ ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, স্যানিটেশন ও আশ্রয়ণে সহায়তা দেওয়া হবে।


উল্লেখ্য, গত ২৪ মার্চ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ১১ জন রোহিঙ্গা মারা যান। এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হন।

ads
ads
ads

Our Facebook Page

↑